![]()
হরেকরকম নৌকা নিয়ে
কাল বিকেল বেলা
শুরু হবে ঐতিহ্যবাহী
নৌকা বাইচ খেলা।
হচ্ছে মাইকিং গ্রাম জুড়ে
মেঠো পথ ধরে
গাড়ির পিছনে অনেক শিশু
আনন্দ উল্লাস করে।
সাজানো হলো চমৎকার ভাবে
গোমতী নদীর তীর
কে জানে কাল কত হবে
নদীর পাড়ের ভীড়।
ছোট করে বসবে কাল
নদীর পাড়ে মেলা
নৌকা বাইচ দেখতে দেখতে
অন্ত হবে বেলা
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)