গুরু শেষ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শিরোনাম:শুরু শেষ !!!
১৭_১০_২৩_আগন্তুক

মানুষে মানুষে যুদ্ধ অভিমানী সভ্যতা,
কাটে একে অন্যের গলা জীব সেরা!
হিংস্র পশুর জোট মানুষে গোপনীয়তা,
রক্ত স্নাত হয়ে হারায় মনুষ্যত্ব আমরা!

সবার উপরে মানুষ সত্য,তাহার উপর
জাতি গোত্র ধর্ম,নেই কিছু ঊর্ধ্বে তাহার!
মানুষ সব মানুষের হোলি খেলে রক্তের,
রঙচঙে অচেনা চেনা,রক্ত ভেজা বাহার!

জানি বেঁচে থাকার চাহিদাই মানবতা,
দেখি অভাব অভিযোগ সভ্য বর্বরতা!
বুঝি জাতি ধর্মের খুনোখুনি তে ক্ষমতা,
মানি শুরুতে ভাই ভাইয়ে বিরোধিতা!

বোধে রাজনৈতিক জিম্মি নাগরিক,
শরীরে উদ্বাস্তুর কান্না মানুষ অধিকার!
ভোগে পৃথিবীর সবেতে আমরা শরিক,
বিষাদ দেশ কাল জাতি ধর্ম হাহাকার!

মাতার এ কোলে সারা অবনি বাসস্থান,
শুধু শুধু খুনোখুনি জাতি ধর্মে দেশের!
ধরণী ক্লান্ত প্রকৃতি দূষণে মানুষের স্থান,
বসতি হোক প্রতিবেশী মানুষ জাতের!

যুদ্ধে শেষ নয় কথা নয় শেষ যুদ্ধের,
মিথ্যের জন্মের দায়ে উদ্ভব বহু মিথ্যে!
প্রতিশোধ পালা ক্রমে দেখা নাই শেষের,
আগে ডিম না মুরগি শেষ হয় না সত্যে!!

0

Publication author

offline 3 years

আগন্তুক

0
কবিতা হোক পৃথিবীর ভাষা
Comments: 0Publics: 4Registration: 20-10-2023
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
বোরহানুল ইসলাম লিটন
2 years ago

দুর্দান্ত মানবিক উচ্চারণে গাঁথা কবিতাটি!
অন্তহীন শুভেচ্ছা ও শুভ কামনা রইল সম্মানিত কবি!

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।