ডাকচিঠি-২০

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালোবাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।
হতাম না হয় কোনো এক ভবঘুরে
টিয়াপাখির ঠোঁটে চুমু খেয়ে আসতাম আবার এই শহরেই ফিরে।
বসন্ত পঞ্চমীর তিথিতে গোলাপের পাপড়ি দিয়ে অনুভব করতাম কিছু না পাওয়া স্মৃতি।
কেউ না কেউ তো থাকবেই অজানা কিছু জুড়ে
শব্দের আলপনা মেখে কারো ছবি আঁকবো হৃদয়ের কাছে, খুবই কাছে – যেমন জনপ্রিয় মোনালিসার ছবির মতো অতটা না হয় তবুও তো এক অগোছালো ছবি হবে
এটাই যথেষ্ট আর না হয় কিছুই না থাকলো আমার
তবুও নীল রেশমি চুড়ির মতো
প্রজাপতিদের বিবাহের ঘর সাজাবো আমি
সোনা ব্যাঙের ছাতা মাথায় দিয়ে।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।