এ বছর ও বছর (A Bochor O Bochor)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এ বছর ও বছর
কলমে — সুব্রত পণ্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (প্রথম খণ্ড)

আজ, এলোমেলো স্বপ্নগুলো গুলিয়ে গেল।
কিছু কিছু হারিয়ে গেল, কিছু তো পূরণ হলো।
ভাবি শুধু এখন—
সময় গেল, নাকি সময় এলো?

জীবিকার টানে জীবন,
তুমি জীবনে যতই খেলো—
বছর শেষে ঝরা পাতা।
আগামীর ডানা মেলো,
সদাই সময় জিজ্ঞাসিছে—
কি হলো? কি হলো?

হাসি মুখে উত্তর দিই—
ভালো আছি, খুবই ভালো।
বেঁচে আছি, তাই আজ—
নশ্বর দেহ ধন্যবাদ নিলো।
অজানা পথগুলো সুগম হোক—
শুভেচ্ছা পেলো—
বছর বছর আবার হবে,
বছর গেল, বছর এলো।

অঙ্কে—
গেল, আবার এলো—
তবে “সরণ” কি হলো?
যোগ, বিয়োগ, গুণ, ভাগ আরও —
সবই এলোমেলো।
যতই হিসাব কষি বারবার,
শেষের শেষে শূন্য এলো।
সমাধান ঠিক-ভুল খুঁজতে গিয়ে
ঘুম হারিয়ে গেল।
যদি তোমরা পার,
আমায় কিন্তু একটি বার বলো।

সর্বদাই ভালোয় ভালোয় বলবো—
ভালো, ভালো।
হাসিমুখে সবাই,
ভালো মনের প্রতিধ্বনি তোলো।
প্রতিযোগিতা ভুলে,
একতাই বলের জ্ঞানটি জ্বালো।
সবদিক বজায় রেখে
আগামীকে বরণ করে ফেলো।

এ বছর? নাকি ও বছর?
কে প্রাণটাই নিয়ে নিলো?
ডায়রি, ক্যালেন্ডারে
সময়ের সংখ্যাগুলো শোভা পেলো।

নতুনের টানে সমগ্র জাতি
পুনরায় আজ সুখী হলো।
সময়ের হেরফের শুধুই—
সূর্যের যাওয়া-আসা একই রইলো।

জানি, অবশেষে
ভালো-কালো কাজগুলোই অমর হলো।
ভালো খাওয়া-পরা-থাকার কাজে
সবাই দৌড়ালো।
হাঁপিয়ে পড়ে একদিন
জীবনের কবিতা সাঙ্গ হলো।
পুনরায় নবনির্মিত প্রজন্ম
আশায় একই রাস্তায় এলো।

বিধাতার পাতাফাঁদে
“এ বছর ও বছর” জড়িয়ে গেল।
আপন সূর্যের অস্ত যাওয়া
ও সূর্যোদয় দেখতে লাগলো।

অবশেষে সময়ই
জীবনের প্রধান শিক্ষক হয়ে উঠলো।
উত্থান-পতন, আলো-আঁধার নিয়েই
জীবন এগিয়ে চললো।
ইতি ও শুরুর চক্রে
“এ বছর ও বছর” হারিয়ে গেল।

আজ, শুভর শুভ শপথ নিয়ে
মন-দরজা খুলে ফেলো।
আলো-বাতাস বইছে,
চারিদিক আনন্দের বন্যায় মাতলো।
মুখ না মুখোশ—
কে আজ খুশি?
চুপিসারে কে যেন বললো।

সত্যির সাহস হলো,
তাই আজ হৃদয়-মাঝে আশ্রয় নিলো।

চেতনা “ও বছর” ঘুমিয়ে ছিল,
“এ বছর” তাজা হলো।
শুভ শুভ চিৎকারে
মনের কোণে আশার আলো সঞ্চার হলো।

এখন সামনে হাজার কাজ—
শরীর, তুই এগিয়ে চলো।
যদি ন্যূনতম কিছু থাকে,
কবিতা-গানে বলে ফেলো।

ভাবছি, শুভেচ্ছা-বিনিময়ের
কবিতাটি কেমন লাগলো?
নতুন বছরে অন্তত
সত্যিটা আজ সাহস করে বলো।

“এ বছর ও বছর”-এর সন্ধিক্ষণ
আবেগে আপ্লুত হয়ে উঠলো।
নববর্ষে
আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন
ও শুভকামনা রইলো।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।