শূন্যর শূন্যস্থান (Shunyor Sunyostha)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শূন্যর শূন্যস্থান
কলমে-সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (প্রথম খন্ড)
+আবৃত্তি শিক্ষার্থীদের জন্য উৎসর্গকৃত- 62 লাইন।
—————————+——++
(1)
1- শূন্যে শূন্য শূন্যগর্ভ, শূন্যের শূন্যতায় শূন্যস্থান, শূন্যস্থানে শূন্য।
2- মুহূর্তের মূর্ছনায় মূর্ছিত মুমূর্ষ, মুর্ত মূর্তিতে মুন্সিয়ানা মান্য।
3- মরমে মোহিত, মারনে মরন, মোহনায় মর্মজ্ঞার মরদেহ মূল্য।
4- শান্তির সান্তনায় শাস্তি, শান্তিনিকেতনে শান্তনু শান্তা, শান্ত সারল্য।
5- পূণ্যের পূর্ণতায় পূর্ণিমা পূর্ণা ,পূর্ব পুর্বাহ্নে পূর্ণাঙ্গ পুণ্যস্থান পূর্ণ।
6- বিব্রত বিবরণী, বিমর্ষ বিরতি, বিচ্ছিন্ন বিমোহিত বিকেল বিবর্ণ।

7- স্বর্ণ স্বর্ণলতা স্বকীয় স্বাধীন,স্বচ্ছ স্বার্থে স্বার্থপর স্বরূপা স্বর্ণকার।
8- হালে হায়নার হালুম হামলা হাসি, হাদিসে হরি হায় হায় হাহাকার।
9- চুলচেরা চর্চায় চলমান চূর্ণী, চরণে চুমি, চরমে চলিলে চর্ম চূর্ণ।
10- বিরহ বিধির বিধান, বীভৎস বিজয়, বীজ বিকিরণে বীরাঙ্গনা বিচূর্ণ।

শূন্যর শূন্যস্থান (2)
11- বিহঙ্গ বিকাল, বিপ্লবে বিকাশ, বিলোপে বিনম্র বিনীত বিলাস।
12- আনন্দ আভরণে আবৃত আজি, আবর্ত আবরণে আশায় আকাশ।
13- লাভলী লাবণীর লাল লাবণ্যে লালসায় লালায়িত লাখো লাখোজন।
14- আপনারে আপনি আবরণী, আছে আরো আরও আপন আপনজন।
15- বরের বলে বলিয়ান বরুন বান, বরেন বলেন বানর বনে বন্য।
16- বীরেন্দ্র বীর বীরত্বে বিভক্ত বীজকোষ, বীজঘ্ন বীর্য বিশ্ব বরেণ্য।

17- ক্রুদ্ধ ক্রন্দসী কর্ণের কর্ম ক্রতু, কর্নে ক্রম কর্কশ কল্যাণে
ক্রন্দন।
18- নাম নমে নদের নিমাই, নৃত্যে নিত্যানন্দ, নন্দিত নন্দের নন্দন।
19- চৌকাঠ চুমিয়া চরণ, চৌদিকে চাহিয়া চৌচির চিহ্নিত চন্দন।
20- বর্ণের বর্ণনায় বলন বর্ণময়ী, বর্তমানে বর্তায় বর্ণালীর বন্যা।
21- স্বর্গে সপ্তর্ষির সপ্তসুরের সানন্দ, সানন্দে স্বার্থক স্বর্ণালী সন্ধ্যা।

শূন্যর শূন্যস্থান (3)
22- কোলাহল কলরব কারণে কান্নাকাটি, করণীয় কর্মী কখন কি কী!
23- তরুণ তুর্কি তাতিয়ে তাকায়, তবলায় তালি, তারুণ্যে তুঘলকি।
24- জলে জলময়, জালে জলচর, জ্বালিয়ে জ্বলে জংলি জঘন্য।
25- তাড়িয়ে তাড়ন তালিম তাড়াতাড়ি, তাই তাকায় তরুণ তারুণ্য।
26- ভালোবাসা ভাইরাস, ভগবান ভবিষ্যতের ভয়ে ভীত ভয়ংকর ভনিতা।
27- কলুষিত কামরুল, কায়ে করায়স্থ কারাগারে কিংবদন্তি কবির কবিতা।
28- স্থপিত স্থাপন স্থানান্তরিত স্থানে স্থাপনা, স্বায়ী স্থাবরে স্থাপত্য স্বাস্থ্য ।
29- সর্বত্র সৎসঙ্গে সঙ্গীর স্বর্গ, সৎবিৎ স্বত্বা সতত, সততা সত্যি সত্য।
30- সুশাসন সুনামে সুবর্ণ সুশ্রী স্বজাতি, সুন্দর সুরেলা স্বাগত সুব্রত।
31- জাগরনে জনগণ জানান জনে জনে, জাতীয়তায় জনজাতি জাগ্রত।

শূন্যর শূন্যস্থান (4)
32- বিবরণ বিতরণ বিহীন বিচরণে বিতাড়িত বিজ্ঞ বিভিন্ন বিভঙ্গ।
33- অনাদি অন্ত অন্ধ অচেতন অর্বাচীন অনেক, অপূর্ব অঙ্গীকারে অঙ্গ।
34- শহীদ সকালে সুচির সলতে, স্বনন সংগীত সঙ্গতে সকলি সকল সংঘ।
35- ক্ষমতার ক্ষরায় ক্ষতি ক্ষণিক, ক্ষমিও ক্ষ্যাপারে ক্ষয়ে ক্ষয়িষ্ণু ক্ষমা।
36- উদাসী উষসী উর্বরী উত্তম উপাখ্যানের উপরে ঊষা উমা।
37- রাধারানীর রাগের রান্না রাশি রাশি, রামধনু রাঙায় রাসেরমণি।
38- ধর্ম ধরতে ধর্মীয় ধারা, ধন্যবাদান্তে ধনধান্যে ধর্ষিত ধরণী।
39- বাউল বহুরূপী, বাল্যকালে বাহাদুরি, বিবাদে বালুচরির বায়না বাটি।
40- কানাকানি কাননে কাঁপন, কন্যার কাহিনী করায় কান্না কাটি।

শূন্যর শূন্যস্থান (5)
41- কুঞ্জবনে কুসুম কলি, কুহু কুহু কোকিলের কলতানে কাঁপে কুটিরময়।
42- করণী করনে, করণীয় কারণে কাঞ্চন কালি কাঁকনের কথা কয়।
43- ফুলের ফুরফুরে ফুলশয্যায় ফুটন্ত ফুলেশ্বরী ফুলিয়া ফুঁসিয়া ফুঁপায়।
44- বিচার বিহীন বিষয়ে বিনাশ, বিকল বিফল বিবেকে বিনোদন বিন্দাস।
45- উজ্জ্বল উনুন উজানে উজাড়, উন্মুক্ততায় উড়ন্ত উৎসব উদাস।
46- করমে কর্মফল, কপাল কপট করিৎকর্মার কারনে করিও ক্রীতদাস।
47- ইমান ইমারত ইনক্লাব ঈর্শার ইশারা ইতি ইতিবাচক ইতিহাস।
48- প্রতি প্রভাতঃ প্রাতে, প্রতিপদে প্রয়োজনে প্রাতরাশ প্রতিপন্ন।
49- ধর্ণার ধকল ধরে ধীমান ধরিত্রী, ধ্বজা ধারণায় ধায় ধন্য ধারা ধন্য।
50- শ্মশানে স্বপনের শয়নে শব, সব সুখ সঞ্চারিত স্মরণে সায়াহ্ন।
51- শ্রাবণ সাহিত্যের সঞ্চয়, শ্রবণে সহিষ্ণুতার সংগতিপূর্ণ সাধনা সাঙ্গ।

শূন্যর শূন্যস্থান (6)
52- বিকশিত বিবিধ বিহ্বলতা বিবরণ বিলাপ বিস্তারের বিচ্ছুরন।
53- অমর অলৌকিক অগত্যা অহংকার, অন্নের অহরহ অনুসরণ।
54- শান্তি শান্ত শাস্তি শারীরিক, শাসিত শোষিত শোধিত শানিত শাসন।
55- সূর্যের শৌর্য সৌভাগ্যের সৌরভ, সৌধ সৌন্দর্যে সৌম্য সৌখিন।
56- দূর দুয়ার দ্বারে দাঁড়ায়ে দানি দ্বারকেশ্বর, দয়া দক্ষ্যিণার দান।
57- খাটো খানিকক্ষণ খননে খরা, খুঁজো খয়রাতীর খাতা খতিয়ান।
58- প্ররোচনায় প্রভাবিত প্রকাণ্ড প্রান্তর, প্রাথমিক প্রচন্ড প্রচেষ্টায় প্রাপ্তি প্রাণ।
59- অশান্তির আদি আদ্য আহরণ আরম্ভ আজি, আয়রনে আমি আমরন।
60- সময় স্রোতে সৎ সততায় সত্যিই শান্তি, সত্যমেব সংস্কার সৎকারে সংরক্ষণ।
61- প্রতিটি প্রারম্ভে প্রতিদিন প্রয়োজন, প্রতিষ্ঠিত প্রান্তিক প্রতিষ্ঠান।
62- শুনিয়া শুনানু, শুধু শুভকামনা, শুনগো শুনানি- “শূন্যর শূন্যস্থান”।।
———————————

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।