নির্জন দুপুর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মরুভূমির তপ্ত বালুরাশিতে
শত শত যাযাবরের জীবন কাহিনী
একফোঁটা জলের জন্য খুঁজেছি কত
নির্জন দুপুরের মরুচিকায়।
মরুভূমির তপ্ত বালুরাশিতে
হারিয়ে গেছে কত যাযাবর
একফোঁটা জলের অভাবে তারা
চিরদিনের মতো শান্ত হয়েছে।
মরুভূমির এককোণে জন্ম নেওয়া
ক্যাকটাসের অদ্ভুত জীবনকাহিনী
বেঁচে আছে তপ্ত বালুরাশিতে
একফোঁটা জলের খোঁজে।
হঠাৎ একদিন বালুঝড়ে
পথ হারিয়ে একটি চিল
হাজির হয়েছে মরুভূমিতে
একফোঁটা জলের তৃষ্ণায়
মৃত্যুর মুখে পৌঁছে গেছে
এই সময় দেখতে পেয়ে
ক্যাকটাসের জমা জল নিয়ে
নতুন জীবন লাভ করে।।

০৩/০৫/২০২০

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।