নীরব মায়া (Nirob Maya)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নীরব মায়া
কলমে — সুব্রত পণ্ডিত

যখন স্বামী রাগে ফেটে চায়,
স্ত্রী তখন চুপচাপ পাশে বসে যায়।
চোখে নয় রাগ, মুখে নয় কথা,
নীরবে ছুঁয়ে দেয় ভালোবাসার ব্যথা।

একটু নরম স্পর্শ, মৃদু হাসি,
তাতেই গলে যায় অভিমান, অশান্তি।
রাগ ভাঙে, চোখে নামে শান্ত ছায়া,
দুটি মনে মিশে নীরব মায়া অগুনতি।

নারী সুন্দর তার নরম ভাষায়,
রাগের মাঝেও রাখে আশায়।
যে ঘরে ক্ষমা মেশে প্রতিদিন নবীন,
সেই ঘরেই প্রেম থাকে চিরদিন।

পুরুষের প্রেম সেই নারীতে চিরকাল,
যে নীরবে পাশে বোনে যত্নের জাল।
কথা নয়, নয় অশ্রুর ভাষা—
নীরব মায়াতেই লুকিয়ে ভালোবাসা।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 90Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।