বাসক নির্যাস -আহমেত কামাল

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বাসক নির্যাস
আহমেত কামাল

তোমায় ভাবতে ভাবতে
আমিও এক অসুখের নদী।

কোথাও কোন কথা থাকে না
কাঁদতে কাঁদতে কাকতন্দ্রা হয়ে উঠে চোখ।

কে জেনেছিলো
সামুদ্রিক হাওয়া ভিজিয়ে দিবে ঘুম
আর আমিও
কাশতে কাশতে কুচিকুচি করবো রাত?

আর কোন অভিযোগ রেখো না।

কখনও যদি শীতল হয়ে আসে মন
এ- শ্বাসদমনে
সামান্যই বাসক পাঠিয়ে দিও । তোমার দেহ ধুঁইয়ে।

0

Publication author

0
Comments: 0Publics: 87Registration: 25-12-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
এ কে দাস মৃদুল
4 years ago

অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। খুবই সুন্দর উপস্থাপন ।। ভালো থাকবেন সর্বদা ।। শুভ রাত্রি

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।