মুখোশের আড়ালে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মুখোশের আড়ালে
হাকিকুর রহমান

মুখোশের আড়ালে মুখোশ লুকিয়ে থাকে
নামহীন পথে ফেউগুলো তাকিয়ে ডাকে।

তারাদের সাথী হবো বলে রাত জাগি
ঘণঘোর কালে উৎকন্ঠা কার লাগি।

নিশিদিন খোঁজা পুরোনো বিয়োগ ব্যথা
আবেগে জড়ানো রহিলো যে সব কথা।

ভাঙ্গনের তীরে তবু কেন ঘর বাঁধি
নিষেধের ভীড়ে শুধু সেই সুর সাধি।

ক্লান্তি ভরানো কন্ঠে গাহিয়া যাই
পিছনের পানে বারে বারে ফিরে চাই।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
এ কে দাস মৃদুল
4 years ago

অপূর্ব উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। ভালো থাকবেন সর্বদা ।। শুভ রাত্রি

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।