মনের লেনা দেনা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মনের লেনা দেনা
হাকিকুর রহমান

দীঘির ধারে বেনুবনের ছায়ে
হাঁটতো সে যে আঁলতা রাঙা পায়ে।
বিনুনিতে ঝুলতো শেফালী
সাথে ছিলো সখী দিপালী।

দিবাশেষে গাইতো সুরে গান
শুনলে পরে হারায় অভিমান।
শোনার ছলে সেথায় বসে রই
বুলবুলিটার সাথেই কথা কই।

পানসি নাওয়ে আসলো যে কোন নেয়ে
পরাণখানি উঠলো যে তার গেয়ে।
আসা যাওয়ার পথেই হ’লো দেখা
এটাই ছিলো হয়তো তাদের লেখা।

হ’লো তাদের মনের লেনা দেনা
হয় যে মনে কত দিনের চেনা।
ভাবের খেয়ায় দু’জন গেলো ভেসে
কাটলো জীবন তাদের ভালোবেসে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।