সখীর ছবি Sokhir Chhobi

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সখীর ছবি
কলমে—সুব্রত পণ্ডিত

ছবির মুখটি যেন
শান্ত এক বিকেলের নরম আলো,
ঘন কেশে রাতের ছায়া—
রূপে অপরূপ নিবিড় কালো।

চোখ দুটি যেন শান্ত হ্রদ,
জমে আছে
অসংখ্য না-বলা কথা,
তলায় লুকিয়ে শত ব্যস্ততা।

লুকিয়ে ভাসে চোখের পাতায়
কত রঙের গোপন ব্যাকুলতা,
দূর্বায় ভোরের শিশিরবিন্দু,
ছুঁয়ে যায় মনের কবিতা।

মৃদু হাসির আড়ালে যেন
জীবন দেখার পরিণত বোধ,
ঠোঁটের কোণে মায়াবী হাসি—
যেন ফাল্গুনের প্রথম রোদ।

সরল সাজে ফুটে আছে
স্বাভাবিক সৌন্দর্যের আবেশ,
ছবিটিই রেখে যায়—
মুগ্ধতার এক রেশ।

ছবিটিকে শুধু চোখে নয়—
অনুভবে অনুভব করতে হয়।
ছবির দিকে তাকালে
কেন জানি না—
মন থমকে যায়।

চুপি চুপি কত কথার আনাগোনা—
মনে হয়,
সখী কিছু কয়।

সখী কিছু কয়…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 116Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted