সময়ের মতামতে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মন থেকে মনে, অভাবে-স্বভাবে
চলে বদলের খেলা,
কারো ভাগে থাকে কি দারুণ প্রেম
কারো ভাগে অবহেলা!

চাহিদার পথে ক্লান্তি থাকে না
কোথায় শেষ কে জানে!
কেউ কি কখনো বুঝতে চেয়েছি
জীবনের কি বা মানে!

এভাবেই চলি, বেহিসেবি হয়ে
হিসেব রাখি না পথে,
কর্মের ফল ঠিকই ধরা দেয়
সময়ের মতামতে।

0

Publication author

0
কবি এবং গীতিকার
Comments: 0Publics: 6Registration: 29-03-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।