প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার মগজে তুমি গেঁথে আছো
এক দুরারোগ্য টিউমারের মতো।
ডাক্তার বললেন,
স্টেজ ফোর—আরোগ্যের সম্ভাবনা ক্ষীণ।

অথচ এমআরআইয়ের সাদা-কালো অন্ধকারে
আমি স্পষ্ট দেখতে পেলাম
একটি মুখ,
শুধুই তোমার মুখ।

মূলত,
তোমার অনুপস্থিতিই বোধহয়
আমার সমস্ত অসুখের নাম।

ওষুধে যার উপশম নেই,
সময়েও যার ক্ষয় হয় না।

শুধু একবার এসো
চিকিৎসা হয়ে নয়,
আমার সমস্ত অসুখের
কারণ হয়ে।

হয়তো তোমাকে ফিরে পাওয়াই
আমার একমাত্র আরোগ্য।

0

Publication author

0
মোহাম্মদ মেহেদী হাসান আইয়ুশ বাংলাদেশের উদীয়মান কবি ও সাহিত্যঅনুরাগী। ১৯৯৬ সালে চট্টগ্রামে জন্ম। বর্তমানে সৌদি আরবের দাম্মামে বসবাস ও বাগশি গ্রুপে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। জীবন, মানবিকতা ও সমাজবাস্তবতা তাঁর লেখার প্রধান বিষয়।
Comments: 0Publics: 11Registration: 02-09-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted