⌠ আমার কিছু নেই ⌡

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

null

আমার আকাশে কোনো চাঁদ ওঠে না
​ ​ ​ ​ কেননা তাঁর হাসি মুখ কোথাও নেই
খুঁজেই চলেছি আজও পাওয়া হয়নি
​ ​ ​ ​ কেন জল চাইতে মরীচিকা শুধু মেলে…!

এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
​ ​ ​ ​ কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
তুমি যখন আমার সীমানায় থাকো না
​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে…!

বহু সহস্রাব্দী তাকে এই কথা বলা হয়নি
​ ​ ​ ​ তুমি ছাড়া সত্যি আর আমার কেউ নেই
তুমি ছাড়া এ পোড়া চোখে ঘুম আসে না ​ ​
​ ​ ​ ​ কেন কোন্‌ দোষে আমাকে গেলে ফেলে…!

যার পথ চেয়ে চেয়ে সময় কাটে না
​ ​ ​ ​ কত কত দিন যার মুখ দেখা হয়নি,
যে আমার কাছে আজ বহুদিন নেই
​ ​ ​ ​ কেন তার স্মৃতি-বালুচর বুকে জাগে…!

তার কথা, চোখ-চাওয়া, হাসি আর নেই
​ ​ ​ ​ তবুও এ হৃদয় তাকে কখনো ভোলে না,
তার প্রেমের সুগন্ধ আজো অতীত হয়নি
​ ​ ​ ​ কেন অসীম বিরহে হিয়া অনুক্ষণ কাঁদে…!

সে যে কোথায় ঠিকানা জানা হয়নি
​ ​ ​ ​ তার খবর জানাবে এমন কেউ নেই,
কীভাবে তাকে ফিরে পাবো জানি না
​ ​ ​ ​ কেন সে আমায় বিনে সুতোয় তবু বাঁধে…!

এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
​ ​ ​ ​ কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
তুমি যখন আমার সীমানায় থাকো না
​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে…!
_____________________________________
“আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক
মন ভালো নেই, মন ভালো নেই;
তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিল-
আসা-যাওয়ার পথের ধারে
ফুল ফোটানো কথা ছিলো
সেসব কিছুই হলো না, কিছুই হলো না…”
_____________________________________
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ মন ভালো নেই / মহাদেব সাহা ]
_____________________________________
সাম্প্রতিকতম – ⌠জীবন জল⌡

কবিতাটি শেয়ার করুন – ফেইসবুকে আপনার নিজস্ব পেইজ অথবা গ্রুপের কবি সাহিত্যিকবন্ধুদের সাথে
______________________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

0

Publication author

1
স্কুল ও কলেজ জীবনে কবিতা ও সাহিত্যচর্চার ঘনীভবন। ১৯৯৩ সাল থেকে লেখালেখি শুরু। অন্তর্জালের বিভিন্ন সাহিত্যব্লগে লিখছেন। বর্তমানে সমাজতাত্ত্বিক গবেষণার পাশাপাশি সাহিত্য, চিত্রকলা ও সংগীতচর্চা অব্যাহত। সকল কবি সাহিত্যিক বন্ধুদের'কে শুভেচ্ছা ও প্রীতি।
Comments: 13Publics: 6Registration: 04-06-2023
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শারমিন ইসলাম শর্মি
2 years ago

“তুমি যখন আমার সীমানায় থাকো না
​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে…!”
এতো মায়াময় সুন্দর দুটো লাইন! খুব ভালো লাগলো কবি।

0
শারমিন ইসলাম শর্মি

আপনার শব্দের ভান্ডার খুব সমৃদ্ধ। ভীষণ ভালো লাগে আমার। পাশে থাকবেন সুহৃদ।
অনেক আশা নিয়ে এখানে আবৃত্তির লিংক শেয়ার করেছিলাম কিন্তু সেটিংসের কারণে সেটা দেখা যাচ্ছে না। কি করে ঠিক করবো বুঝতে পারছি না। অন্যথায় আমার আবৃত্তিগুলো রিমুভ হয়ে যাবে। ভীষণ মন খারাপ লাগছে।

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।