ভগৎ সিং ~ পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি ছিলে তাই …
আজ আড্ডা মারি চা-এর দোকানে বসে,,
স্বাধীন এ দেশ- তুমি ছিলে তাই….
দেশ নায়কের ইতিহাসে ঠাই, সীমিত মাত্র তোমার স্বাধীন দেশে।

তুমি ছিলে তাই …..
নিজের দেশ কে দিচ্ছে গালি বাক স্বাধীনতার নামে,
যে দেখেনি পরাধীনতা,সে বুঝবে কি আর স্বাধীনতার মানে?

কখন তুমি ভেবেছিলে কি?…..
তোমাদের ঐ রক্তে গড়া স্বপ্নে ভরা তোমার সাধের দেশে,
পরজীবী দের দেখতে পাবে বুদ্ধিজীবী বেসে,
আবার কোনো নেতা পৌঁছে যাবে দেশবিরোধীর পাশে?

তুমি ছিলে তাই …
আজ স্বাধীন দেশে আমরা রয়েছি সবাই বেশ,
ভুলে গেছি আজ
কত শহিদের রক্ত স্রোতে স্বাধীন হল দেশ?।

যে যা ভাবে ভাবুক তাতে আমার কি বা এসে যায়,,
তোমার দেয়া বলিদান যে কখনো ভুলার নয়,,
তুমি যে মোদের অনুপ্রেরণা তুমি নায়ক মহান,,
আজ তোমার শুভ জন্ম দিনে আমার কোটি প্রণাম,,,

0

Publication author

offline 31 minutes

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 36Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।