ডাকচিঠি-৫৪

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নদীর বুকে গুলি করে কবিতার জন্ম হয়
তুমি কি বলবে কেবলই এটি নীহারিকা ছবি
নীল মৃত্যু আলোকিত পথে সাহিত্যের বই
রক্তাক্ত হয়।

আমি যাই না ফেরার পথে
বিপরীত পথে তোমাদের ‘শূন্য’ মাঠ পার হয়ে যায় বহুবার

ফুলের চেয়েও সুন্দর মন
ফসলের ক্ষেত সোনার হৃদয় পালক জল
মুখের কথা ঝুলতে থাকে বারান্দায়
কার মুখ চিনি আমি এতকাল!
লাল মলাটের বইগুলি পড়তে পড়তে
নীল বেদনায় ভরে যায়
অবশেষে বললে তুমি সবই যেন কিসের ইতিহাস!

এভাবে ক্রমাগত এড়িয়ে যাচ্ছি
দাগ টানাটানির কথা আগুন জ্বেলে হবে দেখা
সেপথ যেতে কষ্ট হয় , বহু কষ্ট হয়।
এ বিরাট পৃথিবীতে মিশে যায় জলের প্রতিটি বিন্দু
আমার চোখের অতল গহবর হতে
বিষাদ অরণ্য ডুবে যায়।।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।