এলিয়্যান তো নই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হে প্রকৃতি,এই সমাজ কি আমায় করিবে গ্রহণ?
পাপের আগুনে আমি যে স্বয়ং দগ্ধ ছাই।
আমার নিশ্বাসে বিষ,
দূষিত হবে বুঝি দক্ষিণের শীতল বায়ু?
আমার পদাঘাতে ভূমি হয় কলুষিত।
​আমার স্পর্শে লুপ্ত হবে,
তোমাদের যত প্রথা, যত প্রবর্তন।
অপরাধ কি শুধুই আমার চিন্তার—
না ধ্বংসের হাত থেকে তোমাদের বাঁচানোর প্রচেষ্টা?
নাকি তোমাদের যুদ্ধ হতে মুক্তির প্রচেষ্টা?
​তোমরা আজ মৃত্যু নিয়ে করছ প্রতিযোগিতা, হায়!
আমি চাই না তোমাদের সমাজে ঠাঁই।
জানি, এই সমাজ আমায় করেছে বিতাড়িত।
​অথচ, আমিও তো মানুষ, তোমাদেরই মতো—
কোনো ভিন গ্রহের এলিয়্যান তো নই।
​যেদিন তোমরা যুদ্ধ করবে ত্যাগ,
ঠিক সেইদিন আমি হবো পাপমুক্ত।
সেইদিন তোমরা খুঁজে পাবে নিজেকে।

0

Publication author

offline 1 month

Md Yasin Arafat

0
প্রেমে আমি মুগ্ধ পথিক, সমাজ-অবিচারে এক বিদ্রোহী কবি,
কলমের আঁচড়ে আঁকি নিসর্গ আর জীবনের নিষ্ঠুর ছবি
Comments: 0Publics: 2Registration: 13-02-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।