![]()
আমি শুধু তোমাকে চাই।
তোমাকে পেয়ে গেলে
আমার সব চাওয়া-পাওয়া পূর্ণ হবে
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
তুহিনে ঢাকা পর্বতমালার মতো
নির্মল তোমার হাসি
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
কালো মেঘে ঢাকা বর্ষার আকাশের মতো
তোমার এলো চুল
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
চিত্রশিল্পীর তুলির লম্বা টানের মতো
টানা-টানা তোমার চোখ দু’টি
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
ফুলের উপত্যকা যেমন অপরূপ দেখতে
তোমার মুখটিও ঠিক তেমন দেখতে
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
অস্তগামী সূর্যের টকটকে লাল রঙের মতো
রাঙা তোমার ঠোঁট দু’টি
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
ছোটো পাহাড়ি ঝরনার জল যেমন শব্দে পড়ে
তেমন মিষ্টি-মধুর তোমার কণ্ঠস্বর
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
কোনো রূপকথার দেশের রাজকন্যা
যেমনভাবে হেঁটে যায়
তুমিও ঠিক তেমনভাবে হাঁটো
তাই আমি শুধু তোমাকে চাই।
আমি শুধু তোমাকে চাই।
শরৎ-এর নীল আকাশে ছোটো ছোটো
সফেদ মেঘেরা যেমন ভেসে বেড়ায়
সেই দৃশ্য যেমন নয়নাভিরাম
এককথায় তোমার সর্বাঙ্গ তেমন সুন্দরময়,
তাই তো তোমার দিকে একবার তাকালে
আর চোখ ফেরাতে ভালো লাগে না
তাই আমি শুধু তোমাকে চাই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৮/৩/২০২৬
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)