![]()
শব্দের জাদুকর
-তন্ময় দত্ত মিশু
আসুন কিছু কথা বলি,
নির্জনে দাঁড়িয়ে কোথাও।
আসুন সময়ের সাথে চলি,
অল্পবিস্তর চলার পথে আসুন কিছু কথা বলি।
কোথায় জানি যাচ্ছিলাম, কি জানি খুচ্ছিলাম,
মনে নেই কিছুই,
আমার স্মৃতিতে অবশিষ্ট নেই কিছু আর।
আমি কে আমি ভুলে গেছি,
আমি মানুষ আমি ভুলে গেছি,
আমি হন্য হয়ে ছুটছি, না জানি কিসের জন্যে।
এলোপাথাড়ি পথে বিস্তৃর্ণ হারানো সময়,
শব্দ হারানো এক পথিক দেখি বেরিয়েছে, শব্দের খোঁজে!
তাকে বলে দিলাম, শব্দ পাবে না এ পথে।
সে চলে গেলো সামনের দিকে,
আমি তাকিয়ে দেখলাম তার চলে যাওয়া,
সে যাচ্ছে যাচ্ছে, পথ-মাটি-গাছ সব শব্দে ভরে যাচ্ছে।
আমিও ফিরে পাচ্ছি আমার আমি কে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)