![]()
শিক্ষক দিবস
কলমে — সুব্রত পন্ডিত
সংকলন — শূন্যর শূন্যস্থান (দ্বিতীয় খণ্ড)
আঁধার যখন ঘিরে ধরে মন,
শিক্ষক তখন হন আলোর ফলক।
পথহারার হাত ধরে আপন মনে,
বিশ্লেষণ করেন স্বপ্নের খারাপ–ভাল।
আজ শ্রদ্ধা–ভালোবাসা হৃদয়ে ভাসে,
শিক্ষক থাকেন অনুপ্রেরণার পাশে।
জীবন গড়ার মন্ত্র দেন অনায়াসে,
উজ্জ্বলতায় প্রতিদিন বাঁচি ভালোবেসে।
শিক্ষক আমাদের দিশারি মহান,
তাঁদের পদতলে নত হোক প্রাণ।
তাঁদের মধুর ভাষায় দৃঢ়তা মেলে,
সত্যের পথ ধরে মানুষ চলে তিলে তিলে।
জ্ঞানদীপ জ্বেলে দেন অন্তরের প্রাণে,
আশ্বাসের আশ্রয় পুঁতেন জীবনের গানে।
তাঁদের আশীর্বাদ পথ দেখায় সারাক্ষণ,
ওনারাই মানবতার চিরঞ্জীব হৃদ্স্পন্দন।
তাঁরাই তো জ্ঞানের দীপশিখা জ্বালান,
জীবন চলার সাথি হন কালে কালে।
শিক্ষকের মহিমা অশেষ, অপার—
তাঁদের জন্যই ভবিষ্যৎ উজ্জ্বল সবার।
তফাৎ নেই—৫ই সেপ্টেম্বর বা ৫ই অক্টোবর,
শ্রদ্ধার উজ্জ্বলেই শিক্ষক দিবস সফল।
শ্রদ্ধার্ঘ্য আমার।
না-ফেরার দেশে যাঁরা, জোগান আগামীর প্রেরণা—
অন্তর হতে শ্রদ্ধাঞ্জলি দিই, আশীর্বাদ চায় শিষ্য তোমার।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)