ঘরের মাঝে বন্দী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঘরের মাঝে বন্দী যিনি
শিকল পড়া পায়
ইচ্ছে তাহার মুক্ত হয়ে
স্বাধীন হতে চাই।

ওই যে ঘরের নববধূ
মুক্তি যাহার নাই
হাতে পায়ে শিকল তাহার
দেখতে নাহি পাই।

ওই যে ওই দিন বকলো তারে
যখন খুশি তখন মারে
মুক্তি যদি থাকত তাহার
অমনি কি তা করে।

অদৃশ্যের শিকল পড়া
বন্দী তাহার মুখের কথা
তার জন্যে কখনো কেউ
ঘামায় না নিজ মাথা।

অমনি করে প্রতি ঘরে
আছে অনেক বন্দী
ঘরের মাঝে বন্দী রাখতে
যারা আটায় কূট ফন্দী।

তাদের খোঁজো তাদের ধরো
তাদের সাথে বোঝাপড়া কর
এমন সব লোকদের ধরে
শায়েস্তা করে ছাড়ো।

0

Publication author

0
আমি আজহারুল ইসলাম তালহা—শব্দের ভেতর বাস করি, নীরবতার ভেতর শুনি কবিতার ডাক। জন্ম কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সিংগুয়ার পাড় গ্রামে। ছোটবেলা থেকেই অনুভূতিরা আমাকে কলম ধরতে শিখিয়েছে। ২০২৪ সালে এসএসসি পাশ করার পর কবিতাই হয়ে উঠেছে আমার আত্মার ভাষা
Comments: 0Publics: 1Registration: 07-09-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted