![]()
জন্মদিনের কত রং
কলমে— সুব্রত পণ্ডিত
এক জন্মদিন মায়ের কোলে,
বাবার স্নেহছায়ায়,
এক জন্মদিন আপনজনের
হাসি-আনন্দের মেলায়।
এক জন্মদিন সমুদ্রতীরে,
ঢেউয়ের কলতানে,
এক জন্মদিন পাহাড়চূড়ায়,
মেঘের আনাগোনায়।
এক জন্মদিন মাটির বুকে,
সবুজ ঘাসের কোলে,
প্রকৃতিরই স্নিগ্ধ পরশে
জীবন ছুঁয়ে চলে।
কত রং জন্মদিনে,
কত স্মৃতি খেলে।
যেমন করেই কাটুক জন্মদিন,
শুভেচ্ছায় মন ওঠে দোলে।
সবাই একসুরে আজ —
শুভ জন্মদিন! শুভ জন্মদিন! বলে।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)