![]()
সময়ের অশনিসংকেত
কলমে— সুব্রত পণ্ডিত
চারিদিকে আজ কিসের ধ্বনি,
শুনতে কি পাও, ওগো গুণী?
পাথরচাপা মনগুলো সব,
তুলছে কেন আর্তনাদের রব?
আঁধার নেমেছে আলোর দেশে,
কালো মেঘেরা বেড়ায় ভেসে।
সত্যি কথা বলা মানা,
মিথ্যেরই জয়গান একটানা।
নিয়ম ভাঙার খেলায় মাতি,
নিজের হাতেই নিভাই বাতি।
ভাবছ শুধু কাটবে আপদ?
এ যে বিপদ নয়, মহাবিপদ!
সময়ের অশনিসংকেত…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)