আর তখন আমায় পাবে না খুঁজে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এখন মানুষ হয়ে তোমার কাছে আছি
সব মানুষ তো এক হয় না
সবার মুখও তো একরকমের না
তবু আমার দিকে তাকাও না
আমায় ভালোবাসো না।
কিন্তু মানুষ হয়ে তো দীর্ঘদিন পারব না থাকতে
যেদিন থাকব না আর এ ভুবনে
থাকব দ্যুলোকে তারকা হয়ে
সেদিন কি তুমি আমাকে দেখে আর চিনতে পারবে?
তখন তো কোটি কোটি লক্ষ লক্ষ তারকাদের দেখবে যে, একসাথে জ্বলছে
ওদের মধ্যে আমিও থাকব মিশে
সবই দেখবে প্রায় একরকম দেখতে
আর তখন আমায় পাবে না খুঁজে।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/৩/২০২৪

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 231Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।