ওহ আল্লাহ সঠিক পথ দেখাও

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ওহ আমার আল্লাহ!

আমি কোন পথে রওনা হবো?

আমাকে সেই পথ দেখিয়ে দাও,

যে পথ আমায় আলোর সন্ধান খুঁজে দেবে।

এই কঠোরতম ধরায় শুধুই বিভাজনতা,

যাহা সর্বদা মানুষকে কাঁদায়।

আমি মানব চোখে অশ্রু সহিতে পারিনা।

ওহ আমার আল্লাহ-

আমায় সেই আলোর পথ দেখিয়ে দাও।

কেন মানুষে মানুষে এত বিভেদ !

এই রঙিন ধরা শুধুই দু’দিনের জন্যে।

পরকালের অনন্ত সময় আমায় ডাকছে বারে !

কেন আমরা পরকালের কথা ভুলি বারে?

ও দয়াময় মেহেরবান মহান আল্লাহ,

আমাদের সংশোধন হওয়ার সুযোগ দিন।

আমি জানি, প্রতিবার পরজনকে আঘাত করেছি,

যাহা তুমিও কষ্ট পাও।

আমি মুর্খ, অজ্ঞান।

এখন আমি সজাগ হয়েছি,

কখনো মানুষের কষ্টের কারণ হবো না,

আমায় আর একবার সুযোগ দাও প্রভু।

ও আমার রব !

এই মুর্খতা, বর্বরতা, হিংসা থেকে আমাদের রক্ষা করো।

আমাদের আলোর পথ দেখাও।

এই দুনিয়ার ক্ষুদ্র লোভের জন্যে,

ভুলে যাচ্ছি পরকালের ভয়াবহতা।

লড়াই করছি শুধু নিজেদের জন্যে,

তুমি আমাদের স্রষ্টা,

তোমার আরাধনা ভুলে গেছি।

যাহা আমাদের বরাবরি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

ও দয়ার সাগর, মেহেরবান আল্লাহ।

এই অসহায় মানব আজ-

ভিক্ষার হাত তুলে ক্ষমা প্রার্থী।

আমাদের ক্ষমা করো প্রভু,

আমাদের আলোর সন্ধান দেখাও।

যে-পথে থাকবে না কোনো প্রতিহিংসা,

থাকবে শুধু ভালোবাসা আর প্রভুর আরাধনা।

আজ আমরা মুর্খের রাজ দরবারে দাঁড়িয়ে,

ভুলে যাচ্ছি সত্য মিথ্যার পার্থক্য।

অন্যায়কে প্রশ্রয়, সত্যকে ধ্বংস করতে কেন আমরা এত আগ্রহী ?

এই রাক্ষুসে পিশাচ কে ধ্বংস করো,

রক্ষা করো মানবতা।

ওহ আমার পালনকর্তা মোদের একটাই চাওয়া,

আমাদের আলোর পথ দেখাও।

_____________০______________

0

Publication author

0
আমি মোঃ সবুর মিয়া। আমার পিতার নাম: মোঃ লিয়াকত আলী এবং আমার মাতার নাম: মোছাঃ আসমা৷ আমার পিতা একজন কৃষক এবং আমার মাতা একজন গৃহিণী। আমার পরিবারে আমরা ৩ ভাই দুই বোন৷ বড় ভাই বিবাহিত, বড় বোন বিবাহিত এবং ছোট বোন ও বিবাহিত৷ পরিবারে মা বাবার সাথে আমি আর আমার
Comments: 0Publics: 5Registration: 15-11-2026
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted