![]()
ঘরের পাশেই সারাদিন ভরে
জোরালো মেশিনে ডাক,
একটু শান্তি একটু ঘুমের
আজ ভীষণ খোরাক।
বিশাল ঢগির ইরি ধান চাষ
সেচেই ভেজানো পালা,
ভোঁভোঁ শব্দের রাতদিন ধরে
কান করে ঝালাপালা।
অবুঝ ঘরের বসবাস থেকে
আজো শুনি সেই শব্দ,
কেউ করে নাই এই প্রতিবাদ
বলেনি করো যে জব্দ।
আগের দিনের পঁচা ইঞ্জিন
তাই করে খটখট,
শহরের মত শব্দ দূষণ
গ্রামে মেলে সংকট।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)