রাজকণ্যার ছবি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হয়তো তোমার মুখখানি
ছবির মতই সুন্দর
মায়াভরা চাহনিতে
দুরুদুরু কম্পিত অন্তর।
মুক্তো ঝরানো হাসি
অপলক চেয়ে থাকি
গোলাপ ফোটানো দিনে
আবীরে মাতামাতি।
হয়তোবা তুমি নও বনলতা সেন
ক্লিওপেট্রা-মোনালিসা নওতো হেলেন।
তবু আমি দেখেছি মুগ্ধতা তোমাতে
মন বলে ছবি আঁকি হৃদয় তুলিতে।
হয়তো তোমার মুখখানি
ছবির মতই সুন্দর
মায়াভরা চাহনিতে
দুরুদুরু কম্পিত অন্তর।
কেন যে নির্মল প্রকৃতিটা
শান্ত তটিনিতে মিশে গিয়ে
একাকার স্বচ্ছ কায়াতে।
মায়াবি মায়াতে।
তুমি যে সুন্দর।
0

Publication author

offline 3 years

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।