![]()
যে ভাবে এলে,
সে ভাবে যদি……….,
একটা গাছ, দুলে, দুলে,
বড় হল, সত্যি!
তারপর, যে ভাবে দেখলে,
সে ভাবে, যদি………,
গাছের সব ফুল, মাটিতে,
ঝরিয়ে দিয়ে, সত্যি!
তারপর যে ভাবে ধরলে,
সে ভাবে, যদি………,
ফুলের রঙ, হাতে মাখলে,
সে রঙ, উঠবে না, সত্যি!
যে ভাবে চলে গেলে,
সে পথ, আটকে রাখি যদি,
ডালপালা, শুকনো করে দিয়ে,
ফিরবে না, সত্যি!
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)