শরতের নীলাকাশ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নক্ষত্র রাত্রি জ্যোৎস্নার আলোই-

জেগে ওঠে হৃদয়,

শরতের নীলাকাশে

মৃত পাহাড়েরা হয়ে ওঠে জীবিত।

বলিলাম আমি একদিন শরতের মেঘে

রাত্রির আলো নিভে গেলে

দেখেছিলাম একবার কল্পনায় তারে।

জানে না সে; পৃথিবীর চেতনায়

ভেসে যায় প্রাণের আবেগ

বাতাসের কানে কানে,

তবু আছে এ হৃদয়ে গান

আছে কি মনের মতো কেউ!

পেয়েছি এক রাত্রি ঢের দিতে পারে যত।

মানুষের ভিড়ে ভিড়ে খুঁজেছি তারে

শহরের রাজপথে পথে

তবুও কি পেয়েছি তারে!

না পাইনি তো আজও তারে

এ শরতের নীলাকাশের নীচে-

দেখেছি কত মানুষের ভিড়

আর দেখেছি সমুদ্রের ঢেউ

সে কি জানে,কেউ কি তারে ডাকে!

আমার হয়েছে ক্ষয় ,হতেছি মৃত

কোন্ রাত্রি এসেছিল তার জীবনে

আমারে নিঃসঙ্গ করে দিতে।।

 

১৭/১০/২০২১

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।