![]()
মিষ্টি, মিষ্টি কোথায় গেলি
ঘরেতে চলে আয়
নামবে এখুনি বৃষ্টি।
মাসি মনি ও মাসি মনি
এতো করে ডাকছ আমায়
তাই তো বলছি তোমায়,
আমার সঙ্গে বৃষ্টির জলে
খেলার ছলে গাঁ ভিজাবে?
সবে মাত্র পাঁচ বছর
এত পাকা কথা বুদ্ধি খাটিয়ে
কি করে বলিসরে তুই?
হা হা হা!
দেখ ছেলের তামাশা,
হা হা করে হাসছে।
যখন ছিলাম মায়ের পেটে
কতো কথা বলতাম হেঁসে
শুনতে পাওনি বলে,
সেই দোষ কি আমায় দিলে!
তোর কুচি হাতে আমায় যখন
আদর করিস মাসি মনি বলে,
সর্গের সুখে ভাসিয়ে দিস
আমায় ঋণী করে।
সালমা
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)