প্রাণের কবি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রাণের কবি
হাকিকুর রহমান

নেই কোন তার ঢাল-তলোয়ার
নেই কোন তার সৈন্য,
হাতের কাছে পায়না কিছুই
জীবন ভরা দৈন্য।

আছে যে তার কলমখানি
লিখেই চলে সে,
লিখে যে তার জীবন কথা
মনের আবেশে।

কেউ বা যদি পড়ে যে তার
কাব্য কোন দিন,
এতেই হবে হৃদয় ভরা
খুশী অন্তহীন।

সারা জীবন লিখেই গেলো
গুছিয়ে মনের কথা,
তারই ভিতর রইল পড়ে
সকল মর্মব্যথা।

(বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর
৪৪তম প্রয়াণবার্ষিকীতে)

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।