ভালোবাসা তোমায় দিতে চাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এ ভালোবাসা তোমায় দিতে চাই
নক্ষত্রের জল রাত্রির স্নিগ্ধতার নিকটে দাঁড়িয়ে শুধু তোমাকেই দেখতে পাই যেন আজীবনের জন্য ;
শুনেছি সেদিন তুমি কেঁদে ছিলে কি কারণে?
কারণটা অজানায় থাক বহু মাইলের মতো করে
কিংবা শঙ্খচিলের ডানা বেয়ে নেমে আসুক বেদনার নীল প্রহর গুলো , তবুও আমি ভালোবাসা লিখে যাবো প্রতিটি শহরের দেওয়ালের মানচিত্রে।
তোমাকে পাওয়ার জন্যে সকল ভালোবাসা
যদি কোনদিন তোমাকে হারিয়ে ফেলে অভাবের তাগিদে , তবে মনে রেখো আমি ভালোবেসেছিলাম শুধু তোমাকেই
দ্বিতীয় কোনো নারী কে নয়।
আমাদের পরিচয় কিভাবে হয়েছিল !
কিন্তু তাঁর আগেই বিচ্ছেদ ঘটেছিল একটা সামান্য সরল কারণেই জন্য
সেটা কিন্তু ভুল ছিল না কখনোই
এভাবে আরো বেশি দূরত্ব
ঠিক আরো বেশি অভিনয়।
একটি সামান্য শুকনো পাতা ঝরে গেল আমার অসম্পূর্ণ জীবনের ডায়েরির পাতা থেকে
এখন কয়েকটি জীর্ণ পাতা পড়ে আছে সেখানে।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।