![]()
কবিতার জগতে অত সোজা নয় পরিচিতি
আমরাই আপনাকে সুউচ্চে তুলে দিতে পারি
শুধু জোরালো কলম থাকলে হয় না মশাই
কবির হাতে থাকা চাই কৌশলী এক তরবারি।
আমরা এমন এক প্রকাশক, কত জাদু জানি
রাতারাতি যে কাউকে উজ্জ্বল করে দিতে পারি
রাতারাতি কাব্যের আকাশে জ্বলে ওঠে কেউ
কারো কারো অনুপম কাব্যকে গলা টিপে মারি।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)