চাইনে স্বর্ণকমল

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চাইনে স্বর্ণকমল
হাকিকুর রহমান

চাইনেকো আমি স্বর্ণকমল
চাইনেকো রজনীগন্ধা
চাইছি আমি শুধু একটু সুখের বিন্দু
জীবনের এই ঘূর্ণির মাঝখানে-
চাইনেকো আমি নীলকরবী
চাইনেকো কেতকীবন্ধ্যা
চাইছি আমি হেরিতে পূর্ণ শশীকে
আর তার লাগি চাহিছি গগন পানে।।

পরাইবো যে আমি তাহার ললাটে
সে এক রূপালী টিপ
শতদল তুলি গলেতে পরাইবো
সুর দিবো সেই চিরচেনা গানে।।

সাঁজাইবো গৃহকে শঙ্খ মনিহারে
জ্বালাইবো সেথা সুখের প্রদীপ
সুরের খেয়াতে গগন ভেদিয়া
বাহিবো আবার পুলকিত প্রাণে।।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।