যতবার বৃষ্টিতে ভিজি
ঠিক ততবারই ইচ্ছে হয়
বৃষ্টিতে ভিজতে ভিজতে মেঘের কাছে যাব
কিন্তু মেঘের গায়ে লেগে থাকা জল
আমাকে শেখায় ওর মতো নরম শীতল ভালোবাসা
আর শুনতে চায়
আমার পরম ইচ্ছের কথা।
জন্ম ১০ই ফেব্রুয়ারি খেজুরী থানার অন্তর্ভুক্ত -চৌদ্দচুলী গ্রামে।মা-ই হল জীবনদর্শন। ছোট থেকেই পড়া ও লেখার প্রতি ঝোঁক। অর্পণ, ফিরে পাওয়া কবিতা, বিশ্বাসের চুপকথা, ভোরের দরজা ঠেলে ইত্যাদি কাব্যগ্রন্থ প্রকাশিত। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকার সম্পাদক।