![]()
কেন জেগে থাকি সারাটা রাত
নদীটির মতো জোছনায়?
তোমার বুকে কি ওঠে না সে ঢেউ
নাকি তুমি তা বোঝনায়?
এ নদী পুরনো অনেক
এ নদী চলে গেছে বহুদূর
ভালো বেসে অপেক্ষারত
প্রিয়তম সমুদ্দুর
সাগরের জল আকাশ ঘুরে
নদীপথে ফিরে যায়।
তোমার প্রেম আমার বুকে
তোমাকেই পেতে চায়।
চলো তবে যাই সঙ্গমে
জলের বুকে বুক পাতি
মোহনার শিহরনে কেঁপে
মিলনের আনন্দে মাতি ।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)