কষ্টে কাটছে দিন- সাবিনা সিদ্দিকী শিবা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নুন আনতে পান্তা ফুরায়,
অভাবে চলে দিন।
সহায় সম্বল সব বেচেও,
করতে হচ্ছে ঋণ।

দিন দিন জিনিসের মূল্য
বাড়ছে গনিত হারে।
জেনে বুঝেও সাহায্য করবে,
কে আবার কারে।

স্বাধীন দেশে বাস করেও,
ভাত জুটে না পাতে।
পেটের ক্ষুধায় কাতর জীবন,
ঘুম আসে না রাতে।

আধপেটা খালিপেটা মানুষের,
চোখে কান্নার ঢেউ।
যে যার মতো ব্যস্ত থাকে,
খোঁজ নেয় না কেউ।

গরীবের তো সারাজীবন,
চোখের জলে ভাব।
আল্লাহ তখন ভদ্রপল্লীতে,
মুখ টিপে হাসে।

0

Publication author

offline 4 years

Sabina siddique shiba

0
সাবিনা সিদ্দিকী শিবা। বাংলাদেশী একজন লেখিকা। নিয়মিত লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাও করেন। জন্মস্থান শরীয়তপুর জেলার ডামুড্যায়। বর্তমানে তিনি বসবাস করেন নারায়ণগঞ্জের ফতুল্লায়।
Comments: 0Publics: 2Registration: 15-10-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।