শৈশবে দেখা মেলা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

গ্রীষ্মের বিকালে বা
দুপুর বেলায়,,
বিশ খানা টাকা নিয়ে
চলেছি মেলায়।

মনে কত ফুর্তি যে
কি করে বুঝাই,
পায়ে পায়ে বাতাসে
ধুলো যে উড়াই।

আরো কত লোক চলে
এই পথই ধরে,,
কত শত লোক দেখি
মেলার এই ভিড়ে।

চারি দিকে ঘুরে ঘুরে
দেখি সবে মেলা,
পুতুল নাচন দেখি,
দেখি জাদু খেলা,,

তাক করে বন্দুকে
বেলুন যে ফাটা,
নাগরদোলায় আজ
যাবে না যে ওঠা।

সাজানো সে খাবার কত,
কত ভুরি ভুরি,,
জিলাপি খেয়েছি কিনে,
খাই ঝালমুড়ি।

খেলনা ও কিনেছি কত,
দুই খানা গাড়ি,,
কাগজের ফুলগাছ,
আরো ঘুর ঘুড়ি।

ভেঁপু ও কিনেছি বটে
সাথে কৃষ্ণের বসি,,
অবশেষে মেলা দেখে
ঘরে ফিরে আসি।

আজো সেথা মেলা হয়
আরো জোরদার,,
তবে আমি যে হয়েছি বড়
ছোটো নেই আর।

স্মৃতি গুলো কখনো যে
যাবে না যে ভোলা ,,
কত যে মধুর ছিলো শৈশবের
সেই দেখা মেলা।।

0

Publication author

offline 5 months

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 35Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sumita
Sumita
3 years ago

Khub sundor lekha

0

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।