স্বপ্নখানি দেখি
বাংলা ভাষা, আমার, তোমার, মনের কাছাকাছি, বাংলা ভাষা, বিশ্ব জুড়ে, স্বপ্নখানি দেখি।
বাংলা ভাষা, আমার, তোমার, মনের কাছাকাছি, বাংলা ভাষা, বিশ্ব জুড়ে, স্বপ্নখানি দেখি।
রবিঠাকুর, রবিঠাকুর, তুমি সবার কবি। হৃদয় মাঝে, আসন পাতা, ন’ও তো, তুমি ছবি।
ফুলের উপর, যা’না বসে, প্রজাপতি, আয়’তো কাছে। পাঠাবো তোকে, আছে, যে দূরে, আমার ছোঁয়া, রেনুর সাথে।
হলুদ ফুল, হলুদ ফুল, রঙের বাহার অতি, ক্ষনে, ক্ষনে কালো ভ্রমর, এল যে, মধু-লোভী। লাগল ছোঁয়া, লাগল চোখে, অন্য সে এক আশায়, বসন্ত, আজ মনের খোঁজে, পড়ল মনে তোমায়।
হলুদ পাখি, মিষ্টি ভারী, যতই আমি, চেয়ে থাকি, কেমন করে, বলি তোকে, হারাস কেন, বারে, বারে? হারিয়ে গেলে, একলা সকাল, দেয়’না সাথে, মনটা উদাস। কখন যে তুই, ডাকবি এসে, জামগাছটার, পাতার ফাঁকে। হলুদ পাখি, হলুদ পাখি, রঙিন ডানায়, ভর করেছি।
দূরে, দূরে মিলিয়ে যায়, বনতলের সীমানা। সবুজগুলো আবছা, খুব আবছা, ঢাকা পড়ে গেছি, ‘ভালোবাসা’। এতদিন ঘর করে এসেছি তোমার সঙ্গে। ভাব, খুনসুটি, মান, অভিমান, ঝগড়া, বনতলে, পায়ে, পায়ে হবে না আর দেখা? সবুজ-এর, ছায়াগুলো, খুব মনে পড়ে। শীতল, গায়ে ঢাকা…
আমি যখন ছোট ছিলাম, ঘুমের ঘোরে বেরিয়ে যেতাম মেঘের দেশে। সেথায় কতশত মেঘ উড়ে বেড়ায়! তাদের মাঝেই প্রথম দেখলাম তাকে খিলখিলিয়ে হাসছিল সে .. আমি বললাম.. এই মেঘ নাম কী রে তোর! মেঘবালিকা ঠোঁট বাঁকিয়ে বললো.. নাম দিয়ে কী করবি..?…