তোমার জন্য,পথটি চেয়ে
ফাগুন, আমায় শুধায় শুধু, কেন তোমার দেরী? প্রেম, কি তোমার মনের কোনে, জায়গা খানি নেয়নি। চোখের চাওয়া নিরব হয়ে, সে যে আছে, দূরে, দূরে, ভালোবাসা,আছে বসে, তোমার জন্য, পথটি চেয়ে।
ফাগুন, আমায় শুধায় শুধু, কেন তোমার দেরী? প্রেম, কি তোমার মনের কোনে, জায়গা খানি নেয়নি। চোখের চাওয়া নিরব হয়ে, সে যে আছে, দূরে, দূরে, ভালোবাসা,আছে বসে, তোমার জন্য, পথটি চেয়ে।
আকাশ মাঝে, ভাসিয়ে দিলাম, তোমার, আমার, ইচ্ছে সকল। রাতের তারা, ভালোবেসে, পাঠাবে আবার, সত্যি করে।
তোমার জন্যই লিখি – শফিকুল ইসলাম বাদল তোমার জন্যই লিখি, বিখ্যাত হতে নয়; তবুও খ্যাতিমান হতে ইচ্ছে করে। আমি পথে হাঁটলেই বলবে সবাই,’ঐতো কবি!’ অটোগ্রাফ চাইবে কেউ কেউ; অসংখ্য যৌবনাবতী নারী। তুমি দেখবে; জ্বলে উঠবে কি হিংসার আগুনে? নাকি গর্বে…
মোনালিসা, দূরে যেয়োনাকো তুমি, এই সমাজের মানুষ তো ভালো নাকো; চারিদিকে হিংসা,দ্বন্দ্ব, হত্যা চলছে তুমি ফিরে এসো মোনালিসা: ফিরে এসো নক্ষত্রের দুনিয়াই। তুমি যেয়োনাকো ভুলে আমার ফিরে এসো আমার হৃদয়ে; নীল থেকে নীলান্তরে মন থেকে মনের গভীরে এসো।…
পথেই খুঁজি পথ – শফিকুল ইসলাম বাধল পথ জানে না পথের কোথায় শেষ; হঠাৎ করেই হলে নিরুদ্দেশ। কই লুকালে, কোথায় তোমায় খুঁজি; দুচোখ বলে এইতো এলে বুঝি! কাঠবিড়ালী শিশিরভেজা ঘাসে লাফিয়ে চলে; লেজ উঁচিয়ে হাসে। ফাগুন এলে রাঙা অস্তরাগে; মনের…
মনের ভিতর, শুকনো হাঁড়ি, রস গিয়েছে চুরি। হাটের থেকে, আনব কিনে, গুড়ের লাল পাটালি।
রসের রসিক, প্রেমিক কৃষ্ণ, প্রেম কি, তুমি জান? রাধা কেন, অভিমানি, একলা জীবন হল। রাধার ব্যাথা, কি যে ব্যাথা, বুঝবে তুমি কবে? নাহয়, তুমি, থামালে বাঁশি, উদাসি, না হয়ে।
আজ, আর কথা নয়, চুপ করে থাকা। মনে, মনে কতবার, তোমায় হলভাবা। দেখা হল ফাগুনে, দূর থেকে দেখা। আমি, আজ এতদূরে, হলনা শেষ কথা।