অসময়ের ঝড়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অসময়ের ঝড়
হাকিকুর রহমান

ভর দুপুরে দোল খেয়ে যায়
পূবের হিমেল হাওয়া,
নীল আকাশের বুক চিরে
শান্তির নীড় খুঁজে পাওয়া।

হয়ে গেছি হতবাক, বিমূঢ়
না জানি কোন শংকায়,
গর্জিয়া উঠিল মেঘ অসময়ে
হঠাৎ জেগে ওঠা ঝড়ের ডংকায়।

নামিবে এখনই অঝোর মেঘের ঢল,
তাল তরঙ্গে ভাসিবে ধরাতল।

ভীষণ জটাজালে ঘিরিয়া ধরিছে
পচিমে ঢলিল সূর্য.
প্রবল টংকারে বহিছে প্রবল
এ যেন কোন রণতূর্য।

কোন নাম না জানা শিল্পী
আঁকিছে কি ছবি কোন খেয়ালে,
ছড়ায়ে দিয়াছে যত কালো রঙ
অসময়ে গাঁথা কার দেয়ালে।

0

Publication author

2
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।