![]()
আমরা কি বেঁচে আছি?
বিমল মণ্ডল
মানুষের মন উড়ছে বাতাসে
ডুবছে সমুদ্রে
হঠাৎ আবেগে ছুটছে পথে পথে
এদের নেই কোনো স্বাধীনতা
এদের নেই কোনো ইতিহাস
তবুও পতাকা হাতে হেঁটে যায়
এদের পথের নেই শেষ
এরা জীবিত না মৃত – অজ্ঞানতা
ঘরের মেয়েটি ধর্ষিতা হতে দেখে
পাড়ায় পাড়ায় মদের আসর বসায়
নিজেকে কখনো পুড়িয়ে ফেলে
আমরা দেখছি—
আকাশের দিকে চেয়ে, জোছনার ছায়াপথে
ঘুমিয়ে পড়ি
কতদিনও কতরাত ঘিরে প্রশ্ন আসে—
আমরা কি বেঁচে আছি?
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)