আমি দুর্গা গো দুর্গা Ami Durga Go Durga

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি দুর্গা গো দুর্গা
কলমে—সুব্রত পণ্ডিত

আমি দুর্গা গো দুর্গা,
তোমাদের আদরের দুগ্গা,
বছর ঘুরে আবার এলাম
তোমার সেই চেনা ঘরে।

মায়ের হাতের ভাতের গন্ধ,
সন্ধ্যেবেলার প্রদীপ জ্বালা,
উঠোন জুড়ে হাসির রেশ—
এই তো আমার পুজোর পালা।

কয়েকটা দিন মায়ের ঘরে,
কত যে সুখ, কত যে মায়া—
তারপর আবার বিদায়বেলা,
চোখে নামবে জলের ছায়া।

আজ ঢাকের আওয়াজ
ভেসে আসে দূর আকাশে,
মনে হয় মা দাঁড়িয়ে আছে
দরজাটার ঠিক পাশে।

কাশের মত আকাশ দোলে
মায়ের চরণে শিউলি ঝরে ,
বাতাসে ছাতিমের গন্ধ উড়ে—
পদ্ম হয়ে থাকি হৃদয়জুড়ে।

আমি দুগ্গা গো দুগ্গা,
তোমাদের আদরের দুর্গা—
মায়ের ঘরেই আমার শিকড়,
মায়ের মনেই আমার পুজো।

জানি, যেতে হবে,
ফিরতে হবে আপন ঘরে—
তবু মা, এটুকু কথা রাখবে,
ডাকবে আমায় বছর ভরে।

আবার শিউলি-ভেজা ভোরে—
আসব মায়ের এই চেনা ঘরে।

আমি দুর্গা গো দুর্গা,
তোমাদের আদরের দুগ্গা,
সেই… ছোট্ট দুগ্গাকে
মনে পড়ল কি এবারে…

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 113Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted