তোমার জন্য ভালোবাসা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি কী তোমাকে করবো তুলনা

চিরবসন্তের সাথে;

কোকিলের কুহু ধ্বনির করতালের

কত না মধুর সুরে।

তুমি যে আরো সুন্দর

আরো মনোরম;

তোমাকে আমি করবো না তুলনা

পাতাঝরা গ্রীষ্মের সাথে

যখন হারায় কত যে

সুন্দর ফুলের বিলাসিতা।

আমি কী করবো তুলনা তোমাকে

শীতেমোড়া কুয়াশার চাদরের সাথে

ভোরের সিক্ত সবুজ ঘাসের

ডগার শিশির বিন্দুর সাথে।

এইসব কোনো কিছুই

হার মানাতে পারবে না তোমাকে-

তুমি এর চেয়ে আরো মধুর

আরো সুন্দর;

পৃথিবী থাকবে যতদিন

যখন বাঁচবে মানুষ

আর নতুন জীবন দেবে তোমাকে

যখন চোখের তারায় দেখবে সকলে

অমরত্ব দান করবে তোমাকে

এই কবিতার লাইনে।।

 

২৯/০৪/২০২০

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।