একটি কথা দাও

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটি কথা দাও…
তুমি আমারে ভালোবেসে
আকাশ বাতাস মরু পাহাড়
সাগরের মতো; করে।

বিকেলের নক্ষত্রের আলোয়
আমার মরণ আসিয়াছে
একটি কথা দাও তুমি
চঞ্চল দীপশিখার আলো হতে
গহীন অন্ধকারের সততার মতো করে।

শোনা গেলো দূর প্রান্তরের বুকে
রাত’কে পাহারা করে
নির্মল মেঘের ছোটাছুটি,
একটি কথা দাও তুমি
গাছের আটকে রাখা শিকড়ের মতো করে।

বিষন্ন সভ্যতার ইতিহাস
বন্দিশালার কারাগারে
রাজকুমার রাজত্ব করেছিল যেখানে,
একটি কথা দাও তুমি
বৃষ্টির ঢেউখেলানো রাশির মতো করে।

বনানীর শাল-চন্দনের পাতা হতে
শিশিরের সোনালী রোদ্দুরের
মিষ্টি হাসির মতো করে

 

রামধনুর সাতটি রঙে
একটি কথা দাও তুমি আমারে।।

 

০২/০৭/২১

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।