![]()
আসবে কিনা জানিনা
তবুও বলি এসো,
জনম জনম আমায় তুমি যেন ভালোবাসো।
থাকবে কিনা জানিনা
তবুও বলি থেকো,
জনম জনম আমায় তুমি এরূপ পাশে রেখো।
হাসবে কিনা জানিনা
তবুও বলি হেসো,
জনম জনম হাসবার জন্য আমার পাশে এসো।
বলবে কিনা জানিনা
তবুও বলি বলো,
জনম জনম আমার তুমি সঙ্গী হয়ে চলো।
নেবে কিনা জানিনা
তবুও বলি নিও,
জনম জনম আমায় তুমি আদর যত্ন দিও।
রচনাকালঃ
০৮/০৬/২০২৩
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)