কেউ ধরা দিল না Keu Dhora Dilo Na

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কেউ ধরা দিল না
Keu Dhora Dilo Na
কলমে— সুব্রত পণ্ডিত

সারাদিন বড় সমস্যা আমার,
না পারি খেতে, না পারি বসতে,
না পারি ঘুমের দেশে যেতে,
না পারি কারও সঙ্গে
দু’দণ্ড আড্ডা মারতে।

মাথার ভেতর কেমন যেন
ঝড় উঠেছে সারাক্ষণ,
একেক জনের একেক রূপে
হারিয়ে যায় আমার মন।

স্বর্ণলতার গোছা চুলে
মনের কথা লিখতে চাইলাম,
দীপ্তির চুলের সুবাসে
হারানো দিনের গান গাইলাম।

রঞ্জুর বিনুনির দোল দেখে
ছন্দ খুঁজে পেলাম কত,
রিতার কোঁকড়ানো চুলে
জড়িয়ে গেল কাব্য যত।

মিতার খোলা চুলের মতো
উড়ল আমার ভাবনা—
এত কিছুর পরেও কিন্তু
কেউ ধরা দিল না!

মাথায় যে ক’টা চুল আছে,
সেগুলোও আজ ছিঁড়ি—
তবু আমি হাল ছাড়িনি,
আশার প্রদীপ ধরি।

বন্ধুরা, তোমরাই বলো,
এবার কী করা যায়?
এমন অস্থির মনটা আমার—
কোন ওষুধে দেবে রায়!

কেউ যদি একটা বুদ্ধি দাও,
বাঁচে আমার প্রাণ—
নইলে শেষে চুলও যাবে,
থাকবে শুধু টাকের গান!

বন্ধুরা, কিছু একটা করো,
খুঁজে দাও ওদের ঠিকানা,
সারাদিন খুঁজে বেড়ালাম—
তবুও কেউ ধরা দিল না।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 125Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted