![]()
মোঃশামছুউদ্দিন হাওলাদার
গ্রীস্মের কাঠফাটা রোদ মাথায়
অনাবৃষ্টি তে কৃষকের ভাঙ্গা
হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি
বৃষ্টির ছিটে ফোঁটারও দেখা নেই
পানি শূন্য হওয়া খাল
বিলের ফাটল ধরা মাটি, পানির-
হাহাকার প্রমান করে
সাদা মেঘগুলো আকাশের
নীল রং দেখিয়ে উড়ে বেড়ায়।
তৃষ্ণার্ত কাক কলসের খুঁজে
গাছের ছায়ায় আশ্রয় নেওয়া
তপ্ত রোদের তৃষ্ণার্ত পথচারী
কয়েক ফোঁটা জল আর দক্ষিণা
বাতাসের সন্ধানে ছুটে যাই।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)