তোমার সুন্দর মুখের দিকে তাকালে, আমি হৃদয়ে স্বপ্নের পাহাড় গড়ি। তোমার গোলাপী অধরের দিকে তাকালে, আমি মনের দুয়ারে উষ্ণতা অনুভব করি। তোমার হরিণী চোখের দিকে তাকালে, আমি হৃদয়ে অন্য ভুবন রচনা করি। তুমি কি সেই তুমি? কে তুমি? কার তুমি? তুমি কি আমার তুমি?
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।