তুই কবিতা জ্বালিয়ে খেলি !

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছোট্ট একটা অবুঝ খুকু,
তুই কবিতা জ্বালিয়ে খেলি,
বুকের ভেতর হাচর পাঁচোড়,
কিই বা পেলি, আধকপালি !
নষ্ট চোখের স্পষ্ট আঁচড়,
মনের কষ্ট, মনের মোচড়
পাগলী যত, দিন ঘুলিয়ে
কাজ ভুলিয়ে পালিয়ে গেলি,
শয়তানি তুই, পাগলী শুধুই,
ইচ্ছে মতো জ্বালিয়ে খেলি !

নয়নতারায় দিলাম লিখে
যেমনটি চাস বাসবো ভালো
মহানন্দে তোরই ছন্দে
নাচব না হয় মন্দ ভালো,
পোষা বেড়াল, অতি বাধ্য,
পায়ে পায়ে যথাসাধ্য
বাজনা বাদ্য গুষ্টিশ্রাদ্ধ,
রোশনচৌকি চোখের আলো
দিলাম লিখে তোর খাতাতে
দাসখতটা সাদা কালোয়

নষ্ট চোখে স্পষ্ট দেখি
কষ্ট কত বাসলে ভালো,
তবুও তোর নয়নতারায়
দিলাম লিখে বাসবো ভালো !

তোর দু চোখে সব্বোনাশী,
কান্না হাসি ভালোবাসা
মুখের কোনে, লজ্জা ছেনে,
গভীর কোনো অভিলাষা,
শরীর জুড়ে নদীর মতো
বান ডেকে যায় শব্দ যত
ডুবজলে কই পাইনে যে থই
জল থৈ থৈ বাঁচার আশা,
তুই কবিতা, ছাতার মাথা,
আমার মাথা আর কে খেলো,
তুই না এলে এই অবেলায়
আটকে কথা দিন ফুরালো,
তুই কবিতায়, এইবারে আয়
একটু আধটু বাসতে ভালো !

0

Publication author

offline 4 months

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।